ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থ দেহ সুস্থ মন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুষেন চন্দ্র শীল।

শোভাযাত্রাটি শহরের মিজান রোডস্থ ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন- ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম, আবু নাছের চৌধুরী, জহিরুল আলম জহির, রাজীব খগেশ দত্ত এবং আজীবন সদস্যরা।

Advertisement

এছাড়া আরো উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, হাসপাতালের ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!