ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে সড়কে ঝরলো ২ যুবকের প্রাণ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ফেনীতে সড়কে ঝরলো ২ যুবকের প্রাণ
ফাইল ছবি

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে জেলার দেবীপুর এলাকা ও বিকেলে কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লহ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী গ্রামের বশির মাঝির ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক (২২) এবং ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ বাড়ির মো. ফজলুল হকের ছেলে মো. ইয়ামিন।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বিকেল ৫টার দিকে চট্টগ্রামগামী একটি পিকআপ ফেনীর কসকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পিকআপে থাকা আবু বক্কর ছিদ্দিক নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া চালক-হেলপার পলাতক রয়েছেন।

এদিকে, ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুপুরে চট্টগ্রামগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দেবীপুর সুলতানিয়া মাদরাসার সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইয়ামিন নামে একজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আহত পিকআপচালক রাশেদ তালুকদারকে (২৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপটি হেফাজতে নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!