[ দেশজুড়ে ]
আখাউড়ায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শতাধিক অসহায় ও দরিদ্র লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে ওইসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে তেল, পেঁয়াজ, আলু, ছোলা বুট, ডাল, খেজুর ও মুড়ি।
.png)
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা মো. রুবেল আহমেদ, সহ-সভাপতি মো. সানাউল হক ভূইঁয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. ইব্রাহিম ভূইঁয়া লিটন, দফতর সম্পাদক মো. শরীফুল ইসলাম মো. সাইফুল মাস্টার প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!