ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘স্ত্রীর গলা কেটে দরজা বন্ধ করে পালিয়ে যান রফিক’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ২৭ মার্চ ২০২৩
‘স্ত্রীর গলা কেটে দরজা বন্ধ করে পালিয়ে যান রফিক’
ফাইল ফটো

নারায়ণগঞ্জে যৌতুক না পেয়ে সুমা আক্তার রহিমা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিক মিয়ার বিরুদ্ধে।

রোববার রূপগঞ্জের তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পরপরই পালিয়ে যান তার ওই গৃহবধূর স্বামী রফিক মিয়া। নিহত রহিমা নাটোরের গুরুদাসপুরের খবজিপুর এলাকার আজাদ হোসেনের মেয়ে। 

জানা যায়, দেড় বছর আগে ডেমরা থানাধীন সারুলিয়া ডগাইর এলাকার খোরশেদ বেপারীর ছেলে রফিক মিয়ার সঙ্গে  রহিমার বিয়ে হয়। তারপর তারা তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার কামাল হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।

Advertisement

রহিমার মা নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, প্রায়ই তার মেয়ের কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করে আসছিলেন রফিক মিয়া। টাকা না দেওয়ায় রহিমাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। রোববার বেলা ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে রহিমার গলা কেটে হত্যা করেন। এরপর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান রফিক।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়েছে। অভিযুক্ত রফিক মিয়াকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!