ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ২৭ মার্চ ২০২৩
নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন
ছবি: ডেইলি বাংলাদেশ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। এ উপলক্ষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এ সময় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াসহ আরো অনেকে।

Advertisement

এ সময় সব মুক্তিযোদ্ধাদের দ্রুত রেশনের আওতায় আনাসহ গ্যাস বিল, বিদ্যুৎ বিল মওকুফসহ পৌরকর মওকুফের আবেদন জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!