সোমবার দুপুরে ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় মমো ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শামীম হোসেন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। ঢাকার সাভারের ভাটপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
মমো ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম বাদল জানান, দুপুরে কারখানার পেছনে একটি দোতলা ভবনের ছাদ ঢালাই হচ্ছিল। শামীম ঠিকাদারের মাধ্যমে সেখানে ঢালায়ের কাজ করছিলেন। ঢালায়ের সময় ভাইব্রেটর মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। শামীমকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।