[ দেশজুড়ে ]
রায়পুরে অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
রায়পুরে অসহায় এবং দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সেলাই মেশিন বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ।
এ সময় সাতজন বিধবা, তিনজন স্বামী পরিত্যক্তা এবং পাঁচজন শিক্ষার্থীসহ মোট ১৫ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া জানান, প্রতি বছরই অসহায় এবং দুস্থদের সহযোগিতা করা হয়। এরই ধারাবাহিকতায় এবার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!