মৃত শিশু মধুমিতা বিশ্বাস একই উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের তিলক বিশ্বাসের মেয়ে।
শিশুটির মামা মাধব পাল জানান, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে প্রায় এক বছর যাবত তার বোন মাধবী পাল একমাত্র কন্যা শিশু মধুমিতাকে নিয়ে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মধুমিতা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে মধুমিতাকে ভাসতে দেখেন তার মা। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
কালিগঞ্জ থানার ওসি মো. মামুন রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।