ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেই বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৮ মার্চ ২০২৩
সেই বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের একটি স্কুলের শ্রেণিকক্ষে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় মধুখালি উপজেলা শিক্ষা অফিস থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (১৭ মার্চ) দুপুরে মধুখালী উপজেলার আড়য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষকে টর্চারশেল বানিয়ে বাবা-ছেলেকে কেন ও কিভাবে করা হলো তা জানতে বুধবার (২৯ মার্চ) কমিটিকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিকে সোমবার পুলিশ সুপার মো. শাহজাহান বাবা-ছেলেকে নির্যাতনের প্রকৃত ঘটনা জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

তিনি বলেন, নিঃসন্তান সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি তার স্কুলের দ্বিতীয় শ্রেণির মা মরা শিশুটিকে (৯) নিজের জিম্মায় রাখতে চান। এ জন্য শিশুটির বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে স্কুলের একটি কক্ষে স্থানীয় কতিপয় দুর্বৃত্তের সহায়তায় আটকে রেখে বেদম পিটিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন ওই স্কুল শিক্ষিকা।

মধুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে সোমবার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিনকে আহ্বায়ক করে এবং অপর দুই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসিমা আক্তার ও কানিজ ফাতেমাকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৯ মার্চ এ কমিটি তদন্ত করবে।

তিনি বলেন, আমরা এ ঘটনায় ওই স্কুলের শিক্ষক ইসরাত জাহান লিপির কোনো প্রকার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখবো এবং সেই সঙ্গে স্কুলের শ্রেণিকক্ষ ব্যবহার করে কিভাবে ও কেন এমন বর্বরোচিত ঘটনা ঘটলো তাও খুঁজে বের কররো। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!