ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে চিৎকার করায় শিশুকে হত্যা, পরে দাড়ি কেটে সবজি বেচতেন রুবেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১, ২৯ মার্চ ২০২৩
ধর্ষণে চিৎকার করায় শিশুকে হত্যা, পরে দাড়ি কেটে সবজি বেচতেন রুবেল
আবিদা সুলতানা আয়নী

চট্টগ্রামে নিখোঁজের আট দিন পর ১০ বছরের শিশু আবিদা সুলতানা আয়নীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার ভোরে পাহাড়তলী থানার পুকুরপাড়া মুরগীর ফার্ম এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবিদা সুলতানা নগরীর পাহাড়তলী থানার কাজীর দিঘি এলাকার আব্দুল হাদী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা-মা গার্মেন্টসকর্মী।

জানা গেছে, গত ২১ মার্চ বিড়ালছানা আনতে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়নী। এ ঘটনায় তার মা বাদী হয়ে পাহাড়তলী থানায় জিডি করেন। থানা-পুলিশ মামলা না নেয়ায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলা করেন। এতে শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতাকে আসামি করা হয়।

Advertisement

স্থানীয়রা জানায়, নিখোঁজের কয়েক দিন আগে বিড়ালের বাচ্চা পোষার বায়না ধরে আয়নী। একটি বাচ্চা এনে দিতে বলে মাকেও। পাশাপাশি নিজেও খুঁজতে থাকে। নিখোঁজের আগের দিন এলাকার সবজি বিক্রেতা রুবেলের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। স্বজনদের সন্দেহ রুবেলই বিড়ালের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে আঁখিকে।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান জানান, আয়নী নিখোঁজের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। এরপর ঘটনার রহস্য উন্মোচন করে একজনকে আটক করে। পরে তার দেখানো মতে ওই এলাকায় মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা। 

তিনি জানান, শিশুটিকে অপহরণের পর ধর্ষণ করেন রুবেল। এ সময় চিৎকার করায় শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহটি বস্তায় ভরে সবজির ঝুড়িতে করে একই দিন রাতেই পুকুরপাড়া মুরগির ফার্ম এলাকায় ফেলে দেয়। 

তিনি আরো জানান, ঘটনার পর দাড়ি কেটে বেশ পরিবর্তন করলেও এলাকায় থেকে সবজি বিক্রি করে যাচ্ছিলেন রুবেল। তবে প্রথমে তার আচরণে সন্দেহজনক কিছু না পাওয়ায় ঘটনার রহস্য উন্মোচনে সময় লেগেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!