বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, রাতে রেলস্টেশন এলাকায় অস্ত্রসহ বহিরাগত লোকজনের উপস্থিতির খবরে অভিযান চালায় ডিবি। টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া বস্তায় অস্ত্রগুলো পাওয়া যায়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
.png)