বুধবার বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। মৃত আয়নাল উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।
জানা যায়, দুপুরে ধানক্ষেত দেখতে যান আয়নাল। এ সময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে তাকে দ্রুত বারমারী খ্রিস্টান মিশনারি হাসপাতালে নিয়ে যান তারা। সেখানেই মারা যান তিনি। পরে আবার তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।