বুধবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া গ্রামে। প্রেমিক আশিক একই গ্রামের আবু সাইদ মণ্ডলের ছেলে।
ওই স্কুলছাত্রী জানান, ২০২২ জেএসসি পরীক্ষা দিতে গিয়ে আশিকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইলে কথা বলতে বলতে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করেন আশিক।
.png)
তিনি আরো বলেন, ‘আমাদের প্রেমের বিষয়টি দুই পরিবারের লোকজনই জানে। তবে কিছুদিন ধরে আশিক আর আমার সঙ্গে যোগাযোগ করছে না। এজন্য নিরুপায় হয়ে বিয়ের জন্য তার বাড়িতে এসেছি। কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছেন আশিক। এখন ও (আশিক) বিয়ে না করলে আমার কী হবে?’
স্থানীয় ইউপি সদস্য শাহিন শিকদার বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
প্রেমিক আশিকের বাবা আবু সাইদ মণ্ডল বলেন, আমার ছেলে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক করেনি। যদি প্রেম করত তাহলে সে বাড়ি থেকে চলে যেত না।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ বলেন, বিষয়টি জানা নেই, খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।