বুধবার বিকেলে জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকা থেকে দুলাভাই পলাশ রংদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ রংদার উপজেলার বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে।

.png)
জানা যায়, গ্রেফতারকৃত আসামি ভিকটিমের বড় বোনের স্বামী। বিয়ের পর থেকে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। রাজি না হওয়ায় চলতি বছর ২৮ ফেব্রুয়ারি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও বানিয়ে ভিকটিমের বাবা ও আত্মীয়-স্বজনের ইমু নাম্বারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় বুধবার সকালে মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩ এ অভিযোগ করেন ভিকটিমের বাবা। ওই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত পলাশ রংদারকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।