আটককৃতরা হলেন, সাজাপ্রাপ্ত আসামি পৌর শহরের রাধানগর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. বশির মিয়া ও বাগানবাড়ি এলাকার মৃত জালাল আহমদের ছেলে কালু মিয়া। কালু মিয়ার কাছ থেকে ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পুলিশ।
.png)
পুলিশ জানান, গোপন সংবাদ মাধ্যমে বুধবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের টানমান্দাইল এলাকায় অভিযান চালানো হয়। ২৪ লিটার দেশিয় চোলাই মদসহ কালু মিয়াকে আটক করা হয়। ওইদিন রাতে দুর্গাপুর এলাকায় আরেক অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে রাধানগর বেলতলি এলাকা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি বশিরকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ও সাজাপ্রাপ্ত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।