এর আগে বলাৎকারের শিকার হওয়া শিশুটির বাবা বাদী হয়ে সিয়ামকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সিয়াম ফতুল্লা মডেল থানার ভুইগড় পশ্চিম পাড়ার দুলাল মিয়ার পুত্র।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর বাবা একজন সিএনজিচালক। বাদীর পুত্র একটি আবাসিক মাদরাসায় আবাসিক থেকে পড়াশুনা করে। বাদীর ছেলে প্রতি বৃহস্পতিবার মাদরাসা থেকে বাসায় আসে। বাদীর স্ত্রী হঠাৎ বিশেষ কাজে গ্রামের বাড়িতে যায়। ২৩ মার্চ ছেলেটি মাদরাসা থেকে বাসায় চলে আসে। বাদী রাতে ছেলেকে খাবার খাইয়ে ঘুমানোর জন্য বাড়িওয়ালাদের ঘরে দিয়ে আসেন। রাতে বাদীর ছেলে বাড়িওয়ালার ছেলে সিয়ামের সঙ্গে শুয়ে পড়ে। রাত ২টার দিকে সিয়াম মুখ চেপে মাদরাসাছাত্রকে বলাৎকার করেন।
.png)
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।