[ দেশজুড়ে ]
বগুড়ায় সাপের কামড়ে প্রাণ গেল কলেজছাত্রীর
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
ইফতারের জন্য খাবার তৈরিতে বাড়িতে রান্নার কাজে মাকে সহায়তা করছিলেন সুমাইয়া। এরই এক পর্যায়ে জ্বালানি কাঠ আনতে গোয়াল ঘরে যান তিনি। তখনই বিষধর এক সাপ কামড় দেয় তাকে। শুরু করেন চিৎকার। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নেন হাসপাতালে। কিন্তু ততক্ষণে নিথর হন সুমাইয়া।
ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে সাপের কামড়ের শিকার হন সুমাইয়া।
মৃত সুমাইয়া একই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। তার বাবার নাম রফিকুল ইসলাম। তিনি শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ার উদ্দিন বলেন, বিষধর সাপ সুমাইয়াকে কামড় দেওয়ার পরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!