ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ৩১ মার্চ ২০২৩
শরীয়তপুরে দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা
দুই দোকানিকে জরিমানা করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরে আদা-রসুনের দাম বেশি রাখায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে একটি টিম শহরের পালং বাজারে এ অভিযান পরিচালনা করে।

সহকারী পরিচালক সুজন কাজী জানান, আদা-রসুনের দাম বেশি রাখা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় দুই দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!