৭টি প্রতিষ্ঠারে মধ্যে রয়েছে মিষ্টির দোকান, খাবার হোটেল ও ফার্মেসি। তাদের থেকে ভেজাল খাদ্য ও নকল ওষুধ উদ্ধার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির উপস্থিতিতে উপজেলার কাশিনাথপুর বাজারে এ অভিযান চালান র্যাব-১২।
.png)
নেতৃত্বে দেন র্যাব-১২ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়। এ সময় নকল ওষুধ তৈরি ও বিক্রির দায়ে মেসার্স কাওসার ফার্মেসিকে ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে ক্রিসেন্ট ফার্মাকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করার অপরাধে মোবারক হোটেলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানো ও বিক্রির দায়ে দাদা ভাই ও নিখিল মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিষ্টি বানানো ও বিক্রির দায়ে সততা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, রমজান মাসকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় পাবনা জেলায় ভেজাল খাদ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ তৈরি ও বিক্রি বন্ধে আমরা এ অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকেব।