ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ২৫ মার্চ ২০২৩
পাবনায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার একটি অভিজাত সুপার শপসহ ৬টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। নোংরা পরিবেশ, ফুড গ্রেডেড রং ব্যবহার না করা, ওজনে কম দেওয়া, মানহীন পণ্য বিক্রি ও মেয়াদ-তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।

শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা শহর ও পৌর বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখাসহ পণ্যের সঠিক ও গুনগত মান নিশ্চিত করার লক্ষে এ অভিযান।

জানা যায়, পাবনা শহরের সুপার শপ গোল্ডেন বাসকেটকে বিএসটিআই এর অনুমোদনহীন ও ফুড গ্রেডেড রং ব্যবহার না করা কোম্পানির চিপস ও ঘি রাখায় সতর্ক করে ২০ হাজার টাকা, শহরের আরেক সুপারসপ মৌটুসিকে নিজেদের তৈরি করা কেকের ওজন কম ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement

একই সঙ্গে শহরের বড় বাজারের আজমত বেকারিকে নিম্নমানের কেক রাখার দায়ে ২ হাজার টাকা, রজনীগন্ধা মিষ্টি ভান্ডারকে অপরিচ্ছন্ন পরিবেশ ও দোকানে বিক্রি করা দইয়ের বিএসটিআই এর অনুমোদন না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বড় বাজারের একটি খেজুরের দোকানে উন্মুক্ত স্থানে পণ্য বিক্রি করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা অঞ্চলের সহকারী পরিচালক মাহামুদ হাসান রনি। অভিযানে আরো উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশনের পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এসএম মাহাবুব আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!