সাগরে ছেড়ে দেওয়া হলো ২০৬ কাছিমের বাচ্চা
কক্সবাজারের টেকনাফে দুইদিনে উত্তর শীলখালী সমুদ্র সৈকতে ২০৬টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দুপুরে উপজেলার শামলাপুর ইউনিয়নের উত্তর শীলখালী কাছিমের হ্যাচারি থেকে এসব বাচ্চা অবমুক্ত করা হয়।
জানা গেছে, টেকনাফ উপজেলার বাহারছড়া এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে সামুদ্রিক সৈকতে প্রকল্পের উদ্যোগে কাছিমের ৩টি হ্যাচারি স্থাপন করা হয়েছে। এ বছর এ পর্যন্ত ৯৭টি কাছিমের বাসা থেকে ১০৪৭৫ ডিম সংগ্রহ করে উক্ত হ্যাচারি ৩টিতে সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট সময়ের পর হ্যাচারিগুলো থেকে এ পর্যন্ত ২০৬টি কাছিমের বাচ্চা পাওয়া গেছে, যা সমুদ্রে অবমুক্ত করা হয়। আরগুলো হ্যাচারিতে প্রজনের অপেক্ষায় রয়েছে। প্রজনন পরবর্তী বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে।
উপ-প্রকল্প পরিচালক অসিম বড়ুয়া বলেন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জেলে সম্প্রদায়সহ স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য কোডেক নেচার এন্ড লাইফ এ কাজটি করে যাচ্ছে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সিনিয়র প্রাণিসম্পদ কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, উপ-প্রকল্প পরিচালক অসিম বড়ুয়া প্রমুখ।