ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলতলা ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায়। নিহত ফারদিন গাজী ভাটিখানার মুন্সী বাড়ির এনামুল হক গাজীর ছেলে।
প্রতিবেশী নেহাল জানান, দুই মাস আগে সন্তানের আবদার পূরণ করতে মোটরসাইকেলটি কিনে দেন তার বাবা। শুক্রবার দুপুরে আরো দুই সঙ্গী ইমন ও রায়হানকে নিয়ে সদর উপজেলার তালতলী বাজারের উদ্দেশ্যে রওনা দেন ফারদিন গাজী। দ্রুতগতিতে যাওয়ায় ইসলামিয়া কলেজ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। এরপর বিপরীত দিকগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে মাথায় ঢুকে যায় ফারদিনের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারদিন।
মহানগর পুলিশের কাউনিয়া থানার এসআই সুজিত জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)