ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বজ্রপাতে নিথর দিনমজুর

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১ এপ্রিল ২০২৩
কক্সবাজারে বজ্রপাতে নিথর দিনমজুর
ফাইল ছবি

কক্সবাজার সদরের খরুলিয়ায় বজ্রপাতে সুনিল বড়ুয়া (৪৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ঝিলংজার ৯নং ওয়ার্ডের খরুলিয়া বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত সুনিল একই এলাকার বড়ুয়া পাড়া গ্রামের চিত্র বড়ুয়ার ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর। পাশাপাশি নদী থেকে কাঁকড়া ধরে বিক্রি করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তারা জানান, শনিবার বিকেলে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুনিল বাড়ির পাশের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা হন। হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন ও সুনিলের চাচাতো ভাই হিরু বড়ুয়া।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!