আটকরা হলেন বরিশালের বাকেরগঞ্জ থানার আউলিয়াপুর এলাকায় আব্দুল হাই হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম ও টাঙ্গাইলের গোপালপুর থানার খামার পাড়া এলাকার জাবেদ আলীর ছেলে মো. মাসুম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি মিডিয়া আসাদুজ্জামান জানান, কাশিমপুর থানার এসআই নাহিদ আল রেজা বিশেষ অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লোহাকৈর মাজার সংলগ্ন তিন রাস্তা এলাকায় একটি ভ্যান থামাতে বললে পিকআপ চালক নেমে দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্স তাকেসহ পিকআপে থাকা অপর একজনকে আটক করে। গাড়ির কাগজপত্র চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলেন। চার্জ করার এক পর্যায়ে তারা জানান পিকআপ টি তারা ৪-৫ দিন আগে টাঙ্গাইল থেকে চুরি করে নিয়ে এসেছেন। আজ তারা গাড়িটি বিক্রির উদ্দেশ্যে জিরানি নিয়ে যাচ্ছিলেন। গাড়ি চুরির ঘটনায় টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা হলে ওই দুই আসামিসহ গাড়িটি মধুপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
.png)