[ দেশজুড়ে ]
নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সদর উপজেলা থেকে মুন্নি আক্তার (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের আবুয়াডগির এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।
রোববার দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিনে ভোর রাতের দিকে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!