ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাঠি দিয়ে ভাবিকে পিটিয়ে হত্যা, ইউপি সদস্য গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ৩ এপ্রিল ২০২৩
লাঠি দিয়ে ভাবিকে পিটিয়ে হত্যা, ইউপি সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত ইউপি সদস্য রুহুল আমিন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লাঠি দিয়ে ভাবিকে পিটিয়ে হত্যা মামলায় ইউপি সদস্য রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে উপজেলার শুরীরচালা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন উপজেলার কাঁকড়াজান ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। 

পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার শুরীরচালা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবর সালাম মিয়ার সঙ্গে ভাবি জরিনা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সালাম মিয়া একটি লাঠি দিয়ে জরিনার মাথায় আঘাত করেন। এতে গুরুতর অবস্থায় জরিনাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান জরিনা।

Advertisement

এ ঘটনায় সালাম মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সখীপুর থানায় হত্যা মামলা করেন জরিনার মেয়ে স্বপ্না আক্তার। গ্রেফতারকৃত রুহুল আমিনকে মামলায় ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়েছে।

মামলার বাদী স্বপ্না আক্তার বলেন, তুচ্ছ ঘটনায় সবাই মিলে আমার মাকে পরিকল্পিতভাবে খুন করেছে। ইউপি সদস্য রুহুল আমিন ছিল খুনের ইন্ধনদাতা। আমার মায়ের হত্যাকারীদের বিচার চাই।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, রুহুল আমিনকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!