ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৪, ৩ এপ্রিল ২০২৩
কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা 
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধারা নয়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন  ইউএনও কাবেরী জালাল। 

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে ৮ প্রকারের খাদ্যসামগ্রী নয়াপাড়ায় পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম ও উপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা। 

ইউএনও কাবেরী জালাল বলেন, রোববার অগ্নিকাণ্ডে নয়াপাড়া গ্রামের ১৩টি দরিদ্র পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা পরিদর্শন করেছি। তাদের ২০-২২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তাদেরকে যথাসম্ভব সহায়তা দেওয়ার চেষ্টা করছি। 

Advertisement

তিনি আরো বলেন, ১৩টি নিঃস্ব পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পিঁয়াজ, লবণ, ছোলাসহ ৮টি দ্রব্যের একটি করে প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়াও তাদের গ্রাম থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

মোজাফফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছি। আমরা প্রতি পরিবারকে ১৫ কেজি করে চাল দিয়েছি।

এ ছাড়া মানবিক কাজে এগিয়ে আসা মানবাধিকারকর্মী মামুনুল কবির খান হলি জানান, তার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের মাঝে হাড়ি পাতিলসহ চাল, ডাল, আলু,  পিঁয়াজ, লবণ, তেল, লাউ, মসলাসহ ৯টি পণ্য সহায়তা দিয়েছি। এ ছাড়াও বিভিন্নজন চাল, ডাল, মুড়ি ছোলাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

গত রোববার দুপুরে নয়াপাড়া গ্রামের জজ মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে জজ মিয়া, হক মিয়া, জাবরিল ফকিরসহ ১৩টি পরিবার সব কিছু হারিয়ে নি:স্ব হয়ে পড়ে। এতে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়ে ছিলেন ইউএনও কাবেরী জালাল। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!