ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ধরা এক বাঘাইড়ের দাম ২১ হাজার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮, ৫ এপ্রিল ২০২৩
জেলের জালে ধরা এক বাঘাইড়ের দাম ২১ হাজার
জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের বাঘাইড়

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরে মাছটি বিক্রির জন্য আনেন এক জেলে। মাছটি বিক্রি হয় ২১ হাজার ৭০০ টাকায়। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। 

নাম প্রকাশ না করার শর্তে ওই জেলে (বিক্রেতা) জানান, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য পলাশবাড়ী পৌর বাজারে উঠানো হলে গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের বাঘাইড়টি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়। 

নাম প্রকাশ না করা শর্তে ওই জেলে (বিক্রেতা) জানান, ব্রহ্মপুত্র নদে তার জালে বিশালাকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য পলাশবাড়ী পৌর শহরে উঠানো হয়। গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের বাঘাইড়টি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। এর আগেও ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ তার জালে আটকা পড়ছিল বলেও জানান ওই জেলে।

Advertisement

পলাশবাড়ীর ক্রেতা সুমন মিয়াসহ অনেকে বলেন, বড় আকারের এই মাছটি দেখে কেনার আগ্রহ হয়। এককভাবে নেয়া সম্ভব হয়নি। তাই আমরা কয়েকজন মিলে মাছটি কিনেছি ৭০০ টাকা কেজি দরে ২১ হাজার ৭০০ টাকায়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বাঘাইড় মাছ
লিংক সফলভাবে কপি হয়েছে!