দণ্ডপ্রাপ্ত সুলতান আলী রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সুলতান আলীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
.png)
২০১৮ সালের ২১ ডিসেম্বর নগরের বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়কে একটি বাস থেকে এক হাজার ২৫০টি ইয়াবাসহ সুলতান আলীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় অধিদফতরের তৎকালীন চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাকলিয়া থানায় মামলা করেন।