[ আইন-আদালত ]
মাদক সেবন-বিক্রির দায়ে নবাবগঞ্জে ৩ জনের জেল
ফাইল ফটো
কৃষিজমির মাটি বিক্রি, মাদক সেবন ও বিক্রির দায়ে ঢাকার নবাবগঞ্জে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। এর আগে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে কৃষিজমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইটের ভাটায় বিক্রির দায়ে মো. জাকির হোসেন সেন্টুকে (৩৫) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি পাশের উপজেলা দোহারের জয়পাড়া এলাকার বাসিন্দা।
.png)
অন্যদিকে মাদক সেবনের দায়ে উপজেলার মালিকান্দা গ্রামের মঙ্গল বরাতিকে তিনদিন ও একই অপরাধে রাজবংশীকে পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, কৃষিজমির মাটি বিক্রি, মাদক সেবন ও বিক্রির বিষয়ে কোনো ছাড় নেই। এসব বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!