উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত বুধবার দুপুরে উপজেলার দাশের জঙ্গল বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনার সময় এই জরিমানা করেন।
এ সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে সরকার এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও উপজেলার দাশের জঙ্গল বাজারের বিভিন্ন দোকানে তা বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে স্থানীয় দাশের জঙ্গল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দাম বেশি নেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও অপর এক গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ সময় গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত বলেন, সরকার নির্ধারিত দামে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি ও মূল্য তালিকা টানানোর জন্য সবাইকে সর্তক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।