[ দেশজুড়ে ]
ভৈরবে যুবদলের সাধারণ সম্পাদকসহ বহিষ্কার ৪
ফাইল ফটো
কিশোরগঞ্জের ভৈরবে আংশিক কমিটির সাধারণ সম্পাদকসহ ৪ জনকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন।
বহিষ্কৃত নেতারা হলেন- উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আহাসানুল হক টিটু, সহ-সভাপতি রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মিয়া।
ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন বলেন, গত ২ এপ্রিল আংশিক কমিটির সাধারণ সম্পাদকসহ ৪ জন অসৎ উদ্দেশ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ভৈরব উপজেলা যুবদলকে দোষারোপ করে সংগঠন পরিপন্থীভাবে স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। পরে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের বহিষ্কার করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!