ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লিফটের চেম্বারে পড়েছিল যুবকের লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ৬ এপ্রিল ২০২৩
লিফটের চেম্বারে পড়েছিল যুবকের লাশ
নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার -ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর আবু সাইদ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৌর শহরের আশতলা পাড়ার একটি ৬তলা নির্মাণাধীন ভবনের লিফটের চেম্বার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত আবু সাইদ পৌর শহরের হাইস্কুল পাড়ার রইস উদ্দিনের বড় ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

নিহত সাইদের বাবা রইস উদ্দিন জানান, গত ২ এপ্রিল (রোববার) ভোররাতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে উদ্দেশে বের হন সাইদ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ৩ এপ্রিল (সোমবার) জীবননগর থানায় নিখোঁজ সাইদের সন্ধান চেয়ে একটি জিডি করা হয়। নিখোঁজের দুদিন পর সাইদের ফোন দিয়ে তার বাবা কাছে অজ্ঞাত ব্যক্তি মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনার পাঁচ দিনপর পৌর শহরের ৮নং ওয়ার্ডের আশতলা পাড়ার ৬তলা নির্মাণাধীন ভবনের লিফটের চেম্বারে নিখোঁজ সাইদের লাশ পড়ে থাকতে দেখেন নির্মাণ শ্রমিকরা। পরে তাৎক্ষণিকভাবে জীবননগর পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি তদন্ত টিম ডিবি, পিবিআই, সিআইডি ও র‌্যাবের যৌথ প্রচেষ্টায় নিহত সাইদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, নিহত সাইদকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরিমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুত এই হত্যার রহস্য উদঘাটনসহ আসামিদেরকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!