ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ৩ পোল্ট্রি ফার্মেসিকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা

ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৬ এপ্রিল ২০২৩
ভৈরবে ৩ পোল্ট্রি ফার্মেসিকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা
৩ পোল্ট্রি ফার্মেসিকে জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ৩ পোল্ট্রি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফার্মেসির মালিকদেরকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে শহরের কমলপুর এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।

Advertisement

অভিযান সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে আন নুর পোল্ট্রি ফার্মেসি, শাওরিন পোল্ট্রি, ও  আল্লাহ ভরসা পোল্ট্রি  ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এ সময় ড্রাগ লাইসেন্স না থাকায়, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দিয়ে পোস্টমর্টেম ও প্রেসক্রিপশন করানোর অভিযোগ থাকায় এবং ডিএলএস লাইসেন্সবিহীন ওষুধ থাকায় আন নুর পোল্ট্রি ফার্মেসিকে ২০ হাজার টাকা, আল্লাহ ভরসা পোল্ট্রি ফার্মেসিকে ৫ হাজার টাকা ও শাওরিন পোল্ট্রি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই ৩ ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। আর এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!