ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে মাদকসহ গ্রেফতার ১৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৭ এপ্রিল ২০২৩
বেনাপোলে মাদকসহ গ্রেফতার ১৪
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, রানা (২২), সামছুর রহমান শম্পা (৪৯), আক্তার হোসেন বুনো আক্তার (২৫), আনিচুর রহমান (৪৫), হনুফা বেগম (৫০), ময়েন উদ্দিন (১৮), ইমরান হোসেন (২৪), রহমত (৪৮), আ. হাকিম (৫৫), আসলাম মোল্যা (৩৮)।

Advertisement

মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, আবু বকর সিদ্দিক(২৫) ও জাহিদ হাসান (৩৫)।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ ইয়াবাসহ আবু বকর ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি কামাল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!