ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে হারিয়ে যাওয়া ফোন ফেরত পেল ৩৬ মালিক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৮ এপ্রিল ২০২৩
যশোরে হারিয়ে যাওয়া ফোন ফেরত পেল ৩৬ মালিক
যশোরে হারিয়ে যাওয়া ফোন ফেরত পেল ৩৬ মালিক -ছবি: ডেইলি বাংলাদেশ

৩৬টি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত মার্চ মাসে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এ ফোনগুলো উদ্ধার করে।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়।

Advertisement

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক মাহফুজুল হক জানান, যশোরে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তারই ধারাবাহিকতায় যশোরে গত মার্চ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ৩৬টি হারানো ফোন উদ্ধার করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এর পাশাপাশি বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। আর ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ১১ জন ভুক্তভোগীর নগদ ও বিকাশের ১ লাখ ১৪ হাজার ৪০৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজ ২ কিশোরীকে উদ্ধারে সহায়তা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!