ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ৮ এপ্রিল ২০২৩
অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে ৩টি চোরাইকৃত সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার সকালে পলাশ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী এই তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কলামুরি গ্রামের রজব আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০), নবীনগর উপজেলার খোকা মিয়ার ছেলে আল-আমিন (২৮) ও একই এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৪)।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন, চোরাইকৃত সিএনজি অটোরিকশা পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরসিন্দুর টু ইটাখোলা আঞ্চলিক সড়কের ঝালকাটা বাজার দিয়ে যাচ্ছে। পরে সেখানে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। 

তিনি আরো জানান, চোরাইকৃত সিএনজি অটোরিকশাগুলোর মালিকদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে পলাশ থানায় মামলা হয়েছে। এর আগেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!