বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলার টান ঘোড়াশাল এলাকায় পাঁচদোনা-টঙ্গি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ। এছাড়া নিহত এক নারীর তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
জানা যায়, বিকল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ছয় যাত্রী নিয়ে অটোরিকশাটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই পংকজ নাথ নামে অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন নারীসহ আরো পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়।
.png)
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়া নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।