ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ৯ এপ্রিল ২০২৩
ত্রিশালে কবর খুঁড়ে কঙ্কাল চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

কঙ্কাল দুটি হলো, উপজেলার বালিপাড়া ইউনিয়নের পূর্ব বিয়ারা এলাকার আবুল কালাম (৭০) ও মিলন বেগমের (৪৫)। 

রোববার সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী দেখতে পান পুরাতন কবরে নতুন মাটি খোঁড়া। পরে সন্দেহ হলে কবরের নিকট গিয়ে দেখতে পান দুটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। পবিত্র রমজান মাসে এমন ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কঙ্কাল চুরির বিষয়টি নিয়ে আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement

মৃত মিলন বেগমের স্বামী আক্কাস আলী বলেন, আমি ঢাকায় থেকে কাঁচামাল বিক্রি করি। আমার স্ত্রী মিলন তিন বছর আগে অসুস্থ হয়ে মারা যান। আমি কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে দ্রুত গ্রামের বাড়িতে চলে আসি। এভাবে রাতের আঁধারে কঙ্কাল চুরির মতো ঘটনা আমাদের মুসলমানদের জন্য খুবই বিব্রতকর। আমরা চোরকে শনাক্ত করে তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

জানতে চাইলে ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ত্রিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!