ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ত্রিশালগামী শালবন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ধানীখোলা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল জানান, সন্ধ্যা সাড়ে সাত টার দিকে বালিপাড়া থেকে ত্রিশালগামী চালকসহ একটি মোটরসাইকেলে দুইজন আরোহী নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে বালিপাড়া ইউপির বাহাদুরপুর বইন্যার ব্রিজে ত্রিশালগামী শালবন বাস ওভারটেক করার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
.png)
আরো পড়ুন >>> নাপিতের চুল কেটে দিলেন ইউপি চেয়ারম্যান!
নিহতরা হলেন উপজেলা ধানীখোলা ইউপির উজান ভাটিপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে আরিফ হোসেন (২৪) ও একই ইউপির মধ্য ভাটিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে অলিউল মিয়া (২৩)। তারা দুজনই এক সঙ্গে ত্রিশালে ফিরছিলেন।
অলিউলের স্বজনরা জানান, অলিউল তার মামাতো ভাইয়ের বিয়ের দাওয়াতে গিয়েছিল। ফেরার পথে এমন দুর্ঘটনা শিকার হয়েছেন।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে।