ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ৯ এপ্রিল ২০২৩
খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক ২
অস্ত্র ও গুলিসহ আটক ২ -ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের থেকে একটি রাইফেল, ৪ রাউন্ড গুলি, ৪টি চাঁদা আদায়ের রশিদ বই এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও দিপু ত্রিপুরা (১৮)। তারা আঞ্চলিক সংগঠন প্রসীত খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রুন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানান আইন-শৃঙ্খলা বাহিনী।

Advertisement

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সুকেন্দু ত্রিপুরা ও দীপু ত্রিপুরাকে একটি এলজি লং রাইফেল, ৪ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!