[ দেশজুড়ে ]
নারীর নামে ফেসবুক আইডি খুলে মানহানি, যুবক গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
চট্টগ্রামে নারীর ছবি-তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল মুমিন তুষার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেফতার করে।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দীন। এর আগে, শনিবার নগরের ডবলমুরিং থানার বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মুমিন তুষার ঐ এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।
এডিসি আসিফ মহিউদ্দীন বলেন, গত বছরের সেপ্টেম্বরে পূর্ব পরিচিত এক নারীর তথ্য ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল পোস্ট দেন আব্দুল মুমিন তুষার। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেলের প্রযুক্তিগত সহায়তায় তুষারকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এ কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
.png)
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান- ভুক্তভোগী ও তার পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জেরে ভুক্তভোগী ও ভুক্তভোগীর পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ কাজ করেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!