কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে অস্ত্র মামলার পলাতক আসামি মো. আলীকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার হেয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বাইন্যাপাড়া এলাকার মোস্তাক আহাম্মদের ছেলে।
.png)
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) শামসুল আলম খান।
তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র মামলার ওই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ দুটি মামলা রয়েছে। তাকে টেকনাফ থানায় পাঠানো হয়েছে।