ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরাই মালামাল নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবককে হত্যা 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১০ এপ্রিল ২০২৩
চোরাই মালামাল নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবককে হত্যা 
ফাইল ফটো

খুলনায় বন্ধকৃত দাদা-ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বপন নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার রাত ১টার দিকে দাদা ম্যাচ ফ্যাক্টরির ভেতরে এ ঘটনা ঘটে। নিহত স্বপন রূপসা বেড়িবাঁধের বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন গ্রুপ ও হোসেন গ্রুপের মধ্য দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে হোসেন গ্রুপের লোকজন স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। রাতেই খবর পেয়ে খুলনা সদর থানার ওসি মামুন আল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

বিষূরূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল কুমার সরকার জানান, রোববার রাতে এ ঘটনা ঘটে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!