রং নম্বরে পরিচয়, তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মুঠোফোনে রং নম্বরে পরিচয়ের এক তরুণীকে (১৯) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে।
রোববার (৯ এপ্রিল) এ ঘটনায় চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হরেছে ওই ভুক্তভোগী তরুণী। তিনি জেলার সদর উপজেলার বাসিন্দা।
.png)
মামলার আসামিরা হলেন, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরওয়াপদা গ্রামের আব্দুল আলী (২৯), একই গ্রামের মো. রাসেদ (২৭) ও একই ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের মো. আজগর (২৬)।
মামলা সূত্রে জানা যায়, তিন মাস পূর্বে ওই তরুণীর সঙ্গে মোবাইলে রং নম্বরে কলে পরিচয় হয় সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আব্দুল আলীর সঙ্গে। এক পর্যায়ে আলী বিয়ের আশ্বাসে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৯ মার্চ আলী তার প্রেমিকাকে মুঠোফোনে কল করে জানায় তাকে বিয়ে করে চট্টগ্রাম নিয়ে যাবেন। ১০ মার্চ রাত পৌনে ৯টার দিকে ওই প্রেমিকাকে আলী সিএনজিতে উঠিয়ে নিয়ে যান। এরপর কাজী অফিসে না নিয়ে তার বন্ধু রাসেদ ও আজগরের সহায়তায় ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
চরজব্বার থানার ওসি দেব প্রিয় দেব দাশ বলেন, রোববার এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে তিনজনকে আসামি থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তরুণীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।