নোয়াখালীর সদর উপজেলায় আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার ভোরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয়সাধুরহাট বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে মাইজদী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. কবির হোসেন বলেন- উদয় সাদুরহাট বাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। রাতে একটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে মুদি, ওষুদ, কীটনাশক, কসমেটিকসের দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়।
তিনি আরো বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১০টি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।