ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ৮ এপ্রিল ২০২৩
নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মো. রাসেল- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সুধারাম থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. রাসেল নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হক ওরফে মিরা ছৈয়ালের ছেলে।

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রাসেল নোয়াখালীর আলোচিত রুহুল আমিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!