গ্রেফতার নয়ন চন্দ্র দাস (৩২) উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে। তিনি সম্পর্কে ভিকটিমের জেঠাতো বোনের স্বামী।
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বিকেলের দিকে ভিকটিমের মা পাশের বাড়িতে খাবার পানি আনতে গেলে দুলাভাই নয়ন ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর ভিকটিমের মা পানি নিয়ে বাড়ির দিকে আসলে কিছু বুঝে উঠার আগেই নয়ন দ্রুত ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান। তখন তিনি ঘরে ডুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি পড়ে আছে। এ ঘটনায় গত ৫ মার্চ সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন।
.png)
হাতিয়া থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।