রোববার (২ এপ্রিল) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের মো. মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মো. ফিরোজ নিকারি এবং ভট্ট বালিয়াঘাট এলাকার ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে মো. ফিরোজ নিকারি পলাতক রয়েছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিওকর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক যুবক। পরদিন ঐ নারী ফকিরহাট থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। ঐদিনই পুলিশ মামুন শেখ নামের একজনকে গ্রেফতার করেন। পরে ইব্রাহিম বিশ্বাস নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আসামিদের অপরাধ প্রমাণ হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।