[ দেশজুড়ে ]
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল- ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার চেয়ারম্যানবাড়ি মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে ফকিরহাট উপজেলার চেয়ারম্যানবাড়ি মোড়ে বাগেরহাট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার এবং একই গ্রামের আজাহার আলী সরদারের ছেলে সাকিব সরদার।
জানা যায়, দুপুরে সাদিক সরদার ও সাকিব সরদার মোটরসাইকেলে করে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
.png)
ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জান জানান, বুধবার দুপুরে বাগেরহাট-ঢাকা মহাসড়কের চেয়ারম্যানবাড়ি মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। পুলিশ লাশ দুইটি উদ্ধার করেছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!